বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

|

কার্তিক ১৮ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

শ্রমিকদের শান্ত করতে মাঠে ছিলেন শাহেদ

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২৩:৩৮, ৩ নভেম্বর ২০২৬

শ্রমিকদের শান্ত করতে মাঠে ছিলেন শাহেদ

ফাইল ছবি

নারায়ণগঞ্জে পোশাক শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ ঘিরে উত্তেজনাকর পরিস্থিতিতে শ্রমিকদের শান্ত করতে মাঠে সক্রিয় ছিলেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্য সচিব শাহেদ আহমেদ। 

মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুর থেকে শিবু মার্কেট এলাকার বিভিন্ন স্থানে গিয়ে শ্রমিকদের সঙ্গে কথা বলেন তিনি। এর আগে সকাল থেকে ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডের পাশে অবস্থান নেন তিনি ও তার নেতাকর্মীরা।

আন্দোলনকে কেন্দ্র করে যাতে কোনো অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয়, সে চেষ্টাও করেন এই যুবদল নেতা।

জানা যায়, মঙ্গলবার দুপুরে কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা বিক্ষোভে নামার প্রস্তুতি নিলে শাহেদ আহমেদ শিবু মার্কেট এলাকার বিভিন্ন স্থানে সিনিয়র নেতাদের ও যুবদলের নেতাকর্মীদের সাথে নিয়ে যান। সেখানে শ্রমিকদের সঙ্গে কথা বলে তাদের শান্ত থাকার আহ্বান জানান। পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণের বাইরে চলে না যায়, সে জন্য শ্রমিকদের সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখেন তিনি।

পরে শ্রমিকেরা ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে অবস্থান নিয়ে অবরোধ শুরু করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশ ও বিজিবির সংঘর্ষ হয়। সংঘর্ষে ধাওয়া-পাল্টাধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও টিয়ারশেল ছোড়ার ঘটনা ঘটে।