প্রতীকী ছবি
বন্দরে শওকত হোসেন (৩২) নামে এক মানসিক ভারসাম্যহীন যুবকের ঝুলান্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
আত্মহত্যাকারি যুবক শওকত ইসলাম বন্দর থানার সোনাকান্দা এনায়েতনগরস্থ নয়াপাড়া এলাকার মৃত আব্দুল হাকিম মিয়ার ছেলে ও ৩ সন্তানের জনক।
মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যে যে কোন সময়ে উল্লেখিত এলাকায় এ ঘটনাটি ঘটে।
আত্মহত্যার ঘটনার খবর পেয়ে বন্দর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন শেষে দুপুর ১টায় লাশ উদ্ধার করে বন্দর থানায় নিয়ে আসে।
আত্মহত্যাকারি যুবকের বড় ভাই শাকিল জানান, ছোট ভাই শওকত হোসেন দীর্ঘ দিন ধরে মানসিক রোগে আক্রান্ত ছিল। মঙ্গলবার সকালে বাড়ি ফাঁকা পেয়ে সকলের অগোচরে নিজ ঘরের সিলিং ফ্যানের সাথে লাইলনের রশি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।
বন্দর থানার ওসি জামাল উদ্দিন জানান, এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পরিবারের কোন অভিযোগ না থাকায় বিনা ময়না তদন্তে লাশ দাফনের আবেদনের প্রেক্ষিতে দুপুর মৃতদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

