প্রতীকী ছবি
বন্দরে ঢাকাগামী যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ১৪ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে এসআরবি-১১।
গত মঙ্গলবার (৩ নভেম্বর) রাত পৌনে ৩টায় বন্দর থানার ঢাকা টু চট্টগ্রাম মহাসড়কের মদনপুরস্থ রাফি ফিলিং স্টেশনের সামনে যাত্রীবাহী সৌদিয়া পরিবহনে তল্লাশি চালিয়ে উল্লেখিত গাঁজাসহ ওই দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
গ্রেপ্তারকৃত মাদক কারবারিরা হলো শরিয়তপুর জেলার নড়িয়া থানার সরদারকান্দী এলাকার সিরাজ সরদারের ছেলে শাহীন সরদার (২৪) ও পিরোজপুর জেলার নাজিরপুর থানার মির্জাপুর চরখালি এলাকার এনায়েত শেখের ছেলে মেহেদী হাসান (২৫)।
এ ব্যাপারে এসআরবি-১১ নায়েক সুবেদার বিল্পব মোল্লা বাদী হয়ে ধৃত ২ মাদক কারবারি বিরুদ্ধে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করেছে।
ধৃতদের বুধবার (৪ নভেম্বর) দুপুরে উল্লেখিত মামলায় আদালতে প্রেরণ করেছে।

