ফাইল ছবি
নারায়ণগঞ্জের রূপগঞ্জে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মোটরসাইকেল শোডাউন করেছেন থানা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। এ সময় মোটরসাইকেল র্যালি নিয়ে উপজেলার বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করেন তারা।
মঙ্গলবার (৩ নভেম্বর) এই কর্মসূচি পালন করেন স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।
শোডাউনে নেতৃত্ব দেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সদস্য শিপলু ভূঁইয়া ও জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম রফিক।
র্যালিতে রূপগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। মোটরসাইকেল নিয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণের মধ্য দিয়ে তারা আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদ জানান।

