বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

|

অগ্রাহায়ণ ১০ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নারায়ণগঞ্জে দিপু ভুইয়ার নির্দেশে নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৫:১৩, ২৫ নভেম্বর ২০২৬

নারায়ণগঞ্জে দিপু ভুইয়ার নির্দেশে নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল 

বিক্ষোভ মিছিল

নারায়ণগঞ্জের রূপগঞ্জে নৈরাজ্য ও নাশকতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। 

বুধবার (২৫ নভেম্বর) উপজেলার ভুলতা গাউছিয়া এলাকায় এ মিছিল অনুষ্ঠিত হয়। 

নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর নির্দেশে জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সম্পাদক সালাহউদ্দিন দেওয়ানের নেতৃত্বে আয়োজিত মিছিলটি এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীরা নৈরাজ্য ও নাশকতামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে স্লোগান দেন। 

মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে সালাহউদ্দিন দেওয়ান নাশকতাকারীদের সতর্ক করে বলেন, কোনো ধরনের বিশৃঙ্খলা ও জননিরাপত্তা বিঘ্নিত করার চেষ্টা বরদাশত করা হবে না। এ ধরনের কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। 

মিছিলে আরও উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান, উপজেলা যুবদল নেতা শফিকুল ইসলাম, বিএনপি নেতা রাকিব হাসান ও মোফাজ্জল হোসেন, উপজেলা শ্রমিকদলের সভাপতি সাইদুল ইসলাম এবং সাধারণ সম্পাদক হাজীবুর রহমানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।