ফাইল ছবি
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ১০ কেজি গাঁজা ও ২০ বোতল স্কার্ফসহ মো. কামরুজ্জামান কামু (২৫) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বুধবার (২৫ নভেম্বর) তাকে আদালতে প্রেরণ করেছে পুলিশ।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যা ৬টা ১০ মিনিটের দিকে উপজেলার নাওড়া মধ্যপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামি কামরুজ্জামান কামু (২৫) রূপগঞ্জের নাওড়া মধ্যপাড়া এলাকার সুলতান মিয়ার ছেলে।
ডিবির গ-জোনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুল ইসলাম জানান, অভিযানের সময় তার কাছ থেকে ১০ কেজি গাঁজা ও ২০ বোতল স্কার্ফ উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে আদালতে পাঠানো হয়।

