নির্বাচনী প্রচারণা
নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনীত প্রার্থী এডভোকেট আবুল কালাম বলেছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ট ভাল আছে। লেভেল প্লেয়িং ফিল্ড যেন এভাবেই বলবৎ থাকে আমরা এটাই কামনা করছি।
শনিবার (৭ ফেব্রুয়ারি) বন্দর থানা ২৭নং ওয়ার্ডে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে একথা বলেন তিনি।
এসময় তিনি আরও বলেন, আমরা ইতিমধ্যে ইশতেহার পাঠ করেছি। আমাদের ইশতেহারে যানজট নিরসন, স্বাস্থ্যসেবা নিশ্চিত, মাদক নির্মূল ও যুবকদের জন্য কর্মসংস্থানমুখী একটি পরিকল্পনা আমাদের রয়েছে।
তিনি বলেন, জনগণ ভোট দেয়ার বিষয়ে আগ্রহী। আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষ মার্কায় জয়যুক্ত হয়ে জনগণের প্রত্যাশা পূরণ করবো।
নারায়ণগঞ্জ মহানগর বিএনপি সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, যুগ্ম আহবায়ক আবুল কাউসার৷ আশা, মহানগর যুবদলের সদস্য সচিব শাহেদ আহমেদ ও মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শাখাওয়াত ইসলাম রানা সহ ২৭ নং ওয়ার্ডের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা।

