শনিবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৬

|

মাঘ ২৪ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

ফ্যামিলি কার্ড নিয়ে ধানের শীষের প্রচারণায় রেজা রিপন 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৮:৫০, ৭ ফেব্রুয়ারি ২০২৬

ফ্যামিলি কার্ড নিয়ে ধানের শীষের প্রচারণায় রেজা রিপন 

ফাইল ছবি

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন বলেছেন, আপনাদের এই  ফ্যামিলি কার্ড নেতাদের ধরে পাওয়া লাগবে না। ভোটার তালিকা অনুযায়ী এই কার্ড আপনার কাছে চলে যাবে। কোন নেতা এটার থেকে টাকা নিতে পারবে না।

শনিবার (৭ ফেব্রুয়ারি) নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১১ নং ওয়ার্ডের তল্লা, হাজীগঞ্জ ও কিল্লারপুল মাজার এলাকায় ধানের শীষের পক্ষে গণসংযোগকালে ভোটারদের একথা বলেন তিনি।

তিনি বলেন, আপনারা ১২ ফেব্রুয়ারি সকালে আপনাদের ভোটাধিকার প্রয়োগ করবেন এবং ধানের শীষ মার্কায় ভোট দিবেন। আপনারা সুবিধা না পেলে কেন ভোট দিবেন। দেশের শান্তি শৃঙ্খলার জন্যই আপনারা ভোট দিবেন।

তিনি আরও বলেন, আমার হাতে একটি কার্ড রয়েছে। এটি ফ্যামিলি কার্ড। এখানে আপনার নাম ও ছবি থাকবে। এই কার্ডের মাধ্যমে আপনারা প্রতি মাসে নগদ ২ হাজার ৫০০ টাকা পাবেন বা এই টাকার খাদ্যদ্রব্য পাবেন।

এসময় ১১নং ওয়ার্ড সভাপতি ও সাধারন সম্পাদক সহ স্থানীয় বিএনপি নেতাকর্মীরা গণসংযোগে উপস্থিত ছিলেন।