শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬

|

মাঘ ৩০ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

এ বিজয় পরিবর্তনকামী নারায়ণগঞ্জবাসীর: আল আমিন

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১০:২০, ১৩ ফেব্রুয়ারি ২০২৬

এ বিজয় পরিবর্তনকামী নারায়ণগঞ্জবাসীর: আল আমিন

ফাইল ছবি

নারায়ণগঞ্জ-৪ আসনে এনসিপির নবনির্বাচিত সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন বলেছেন, এ বিজয় পরিবর্তনকামী নারায়ণগঞ্জবাসীর। নারায়ণগঞ্জ-৪ পরিচিত ছিল নেগেটিভ ব্রান্ডিং ও গডফাদার শামীম ওসমানের আসন হিসেবে। এ আসনকে আমরা একটি নিরাপদ, সমৃদ্ধ ও পজিটিভ এলাকা হিসেবে গড়ে তুলবো।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) নির্বাচিত হওয়ার পরে এক বার্তায় একথা জানান তিনি।

তিনি বলেন, কৃতজ্ঞতা নারায়ণগঞ্জবাসীর প্রতি। সন্ত্রাসী-চাঁদাবাজ-মাদক ব্যাবসায়ীদের জন্য এলাকাকে কঠিন করে তুলবো। নারায়ণগঞ্জ হবে সুন্দর, ভালো মানুষের জনপদ।