বুধবার, ০৪ মার্চ ২০২৬

|

ফাল্গুন ১৯ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

আধুনিক স্থাপত্যে নির্মিত দৃষ্টিনন্দন আমান মসজিদ

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১২:২৯, ৩ মার্চ ২০২৬

আধুনিক স্থাপত্যে নির্মিত দৃষ্টিনন্দন আমান মসজিদ

ফাইল ছবি

সোনারগাঁওয়ের মেঘনা নদীর তীরে আমান ইকোনমিক জোনের অভ্যন্তরে আধুনিক স্থাপত্যশৈলীতে নির্মিত হয়েছে 'আমান মসজিদ'। দৃষ্টিনন্দন এই স্থাপনাটি ২০১৬ সালে নির্মাণ শুরু হয়ে ২০২১ সালে শেষ হয়। প্রায় ৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই মসজিদটি আধুনিক স্থাপত্যের এক অনন্য উদাহরণ।

স্থপতি বায়েজিদ মাহবুব খন্দকার জানান, মসজিদে যেন আধ্যাত্মিকতার ছাপ পাওয়া যায় সেজন্য এর ভেতরে অত্যন্ত শান্ত ও নির্মল পরিবেশ তৈরি করা হয়েছে। একতলার এই মসজিদে কোনো পিলার নেই এবং এর মিনারটি মূল ভবন থেকে কিছুটা দূরে অবস্থিত। চারপাশ খোলা থাকায় পর্যাপ্ত বাতাস প্রবেশ করতে পারে এবং তীব্র গরমেও ভেতরের পরিবেশ ঠান্ডা থাকে। আধুনিক এই স্থাপত্যশৈলী বর্তমানে দেশি-বিদেশি পর্যটকদের নজর কাড়ছে।