প্রতীকী ছবি
নারায়ণগঞ্জের রূপগঞ্জে বুদ্ধি প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে র্যাব-১১।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে র্যাব-১১।
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন- রুপগঞ্জের মৃত সোবহানে ছেলে নুরু মিয়া (৬৭) ও নুরু মিয়ার ছেলে ফালান (৫০)। গতরাতে সিদ্ধিরগঞ্জ ও ঢাকার ডেমরা এলাকায় পৃথক দুই অভিযানে আসামিদের গ্রেপ্তার করা হয়।
এর আগে গত ১৪ ফেব্রুয়ারি মামলাট ১নং আসামী ছানোয়ার বুদ্ধি প্রতিবন্ধী ভিকটিমকে নগদ টাকার প্রলোভন দেখিয়ে তার পূর্ব পরিকল্পনা অনুযায়ী ভিকটিমকে রূপগঞ্জ থানার কাঞ্চন পৌরসভার অর্ন্তগত নরাবটেক সাকিনস্থ সানোয়ারের বসত ঘরের ভিতরে নিয়ে গিয়ে ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক ধর্ষন করে এবং সে ভিকটিমকে ঘটনার বিষয়ে কাউকে কিছু না বলার জন্য প্রাণ-নাশের হুমকি প্রদান করায় ভিকটিম প্রাথমিকভাবে বিষয়টি গোপন রাখে। পরবর্তীতে ভিকটিম শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ায় তার পরিবার গত ১৬ ফেব্রুয়ারি রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে চিকিৎসা করান। পরবর্তীতে ভিকটিমের পরিবার মেয়েকে জিজ্ঞাসাবাদ করিলে ভিকটিম উপরোক্ত ধর্ষনের ঘটনার কথা বলে। আরো জিজ্ঞাসাবাদে ভিকটিম জানায় যে ইতিপূর্বে আসামি ছানোয়ার ও গ্রেফতারকৃত আসামি নুরুর সহায়তায় ভিকটিমকে একাধিকবার জোড় পূর্বক ধর্ষন করেছে। ভিকটিমের পিতা আসামীদের বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহন করতে চাইলে আসামি ছানোয়ার সহ গ্রেফতারকৃত এজাহারনামীয় নুরু এবং ফালান তাকে বিভিন্ন প্রকার হুমকি-ধামকি ও ভয় ভীতি প্রদর্শন করতে থাকে। পরবর্তিতে ভিকটিমের পিতা আসামিদের ভয় ভীতি, হুমকি উপেক্ষা করে প্রতিবন্ধী মেয়ের ধর্ষণের বিচারের দাবিতে ঘটনার ১১ দিন পর রূপগঞ্জ থানা একটি ধর্ষণ মামলা দায়ের করে।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য রূপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

