রোববার, ২২ নভেম্বর ২০২৬

|

অগ্রাহায়ণ ৬ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

ইকরা ক্যাডেট স্কুল এন্ড কলেজে সবক প্রদান অনুষ্ঠান

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৬:২৪, ২১ নভেম্বর ২০২৬

ইকরা ক্যাডেট স্কুল এন্ড কলেজে সবক প্রদান অনুষ্ঠান

ফাইল ছবি

দুনিয়া ও আখিরাতে সফল মানুষ গড়ার প্রত্যয়ে ইকরা ক্যাডেট স্কুল এন্ড কলেজে সবক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (২১ নভেম্বর ২০২৬) সকাল ১০টায় প্রতিষ্ঠান প্রাঙ্গণে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব এড. আবুল কালাম। বিশেষ অতিথি হিসেবে ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের মাননীয় সংসদ সদস্যের রাজনৈতিক সচিব আলহাজ্ব আবুল কাউছার আশা এবং বন্দর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব হারুন অর রশিদ লিটন।

​অনুষ্ঠানে শিক্ষার্থীদের সবক প্রদান করেন জহরপুড় আল-ফাতাহ দারুল উলুম মাদরাসার মুহতামিম মুফতি আনোয়ার উল্লাহ (দা.বা.)। ইকরা ক্যাডেট স্কুল এন্ড কলেজের সভাপতি মাওলানা জহিরুল ইসলামের সভাপতিত্বে এবং প্রধান শিক্ষক জনাব মোঃ আব্দুল কাইউমের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।