প্রতীকী ছবি
নারায়ণগঞ্জে ঈদ উল ফিতরকে কেন্দ্র করে শহরের ফুডজোন গুলোতে নানারকম আয়োজন চলছে। ঈদকে কেন্দ্র করে বিশেষ খাবার ও নতুন নতুন অফার দিচ্ছে এসকল রেস্টুরেন্ট ও খাবারের দোকানগুলোতে। পাশাপাশি ক্রেতাদের আকৃষ্ট করতে সাজসজ্জা করা হয়েছে।
ঈদে শহরের খানপুর সড়কের ফুডকোর্ট ও অস্থায়ী দোকানগুলো পসরা সাজিয়ে বসবে দোকানগুলো। ঈদের আমেজ আনতে সাজানো হচ্ছে এসকল দোকান। করা হচ্ছে আকর্ষণীয় আলোকসজ্জা।
ঈদ উপলক্ষে এসকল দোকানে নানান রকমের প্যাকেজ ও মূল্য ছাড় ঘোষণা করা হয়েছে। দোকানে ক্রেতাদের আকর্ষিত করতে নতুন নতুন খাবারের আইটেম তৈরি করা হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও প্রত্যেকে যার যার সামর্থ্য অনুযায়ী প্রচারণা চালাচ্ছেন।
শহরের রাসেল পার্কের মোমোর ফুডকোর্টের মালিক অঞ্জন হোসেন জানান, ঈদে মানুষ ঘুরতে আসে। তাই দোকান সাজিয়েছি। রমজান মাসে বেচাকেনা কম হয়। তবে ঈদের ছুটিতে সেটা পুষিয়ে যাবে আশা করছি।

