শুক্রবার, ২০ মার্চ ২০২৬

|

চৈত্র ৫ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নারায়ণগঞ্জে দুটি কেন্দ্রীয় ঈদ জামাত, জেলাজুড়ে ৪ সহস্রাধিক ঈদ জামাত

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৫:৫৫, ২০ মার্চ ২০২৬

নারায়ণগঞ্জে দুটি কেন্দ্রীয় ঈদ জামাত, জেলাজুড়ে ৪ সহস্রাধিক ঈদ জামাত

ফাইল ছবি

নারায়ণগঞ্জে ঈদ উল ফিতর উপলক্ষে নারায়ণগঞ্জের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানেও এবছর দুটি ঈদ জামাত অনুষ্ঠিত হবে। এছাড়াও প্রায় ৪ হাজার মসজিদে ও ২৫ টি ঈদগাহে অনুষ্ঠিত হবে ঈদের জামাত।

নারায়ণগঞ্জের ঈদের জামাতের এ তথ্য জানান জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ পরিচালক ইয়াসিন আরাফাত।

তিনি জানান, প্রতি বছরের মত এবারও কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে দুটি ঈদের জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাতটি হবে সকাল আটটায় এবং দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল নয়টায়।

এছাড়াও জেলার প্রায় ২৫ টি ঈদগাহ ময়দানে ও প্রায় ৪ হাজার মসজিদে প্রায় ৮ হাজার ঈদের জামাত অনুষ্ঠিত হবে।