প্রতীকী ছবি
বন্দরে বিভিন্ন মামলার ওয়ারেন্টভূক্ত ২ পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতরা হলো বন্দর থানার নবীগঞ্জ বাগবাড়ী এলাকার হুমায়ন কবীর মিয়ার ছেলে সিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী শরীফ হোসেন (৪৩) ও একই থানার নবীগঞ্জ জিএ রোড এলাকার মিলন মিয়ার ছেলে সিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী শাহিন হোসেন (৪৫)। ধৃতদের সোমবার (৯ মার্চ) দুপুরে উল্লেখিত ওয়ারেন্টে আদালতে প্রেরণ করা হয়। এর আগে গত রোববার (৮ মার্চ) রাতে বন্দর থানার বিভিন্ন এলাকায় ওয়ারেন্ট তামিম অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়।

