মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬

|

ফাল্গুন ২৪ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

সিদ্ধিরগঞ্জে খাল থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৬:৫৬, ৯ মার্চ ২০২৬

সিদ্ধিরগঞ্জে খাল থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

ফাইল ছবি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে খাল থেকে এক অজ্ঞাত পুরুষের (৩৮) লাশ উদ্ধার করেছে পুলিশ।

‎সোমবার (৯ মার্চ) সকাল ১১টার দিকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সিদ্ধিরগঞ্জের ৯নং ওয়ার্ডের জালকুড়ি বৃষ্টিধারা খালের পানিতে স্থানীয়রা লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। 

‎প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে খালের পানিতে একটি লাশ ভাসতে দেখে এলাকাবাসী বিষয়টি পুলিশকে জানানো হলে পুলিশ এসে লাশটি উদ্ধার করে।

‎সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মোঃ মিজানুর রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কয়েকদিন পূর্বে দুর্বৃত্তরা গুম করার উদ্দেশ্যে লাশটি কচুরিপানার নিচে রেখে যায়। নিহত ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। পরিচয় সনাক্তকরণে লাশের ফিঙ্গারপ্রিন্ট ম্যাচিংয়ের জন্য সিআইডি ও পিবিআই টিমকে খবর দেওয়া হয়েছে। 

লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।