সোমবার, ০৬ জুলাই ২০২৬

|

আষাঢ় ২১ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

রূপগঞ্জে বেদে সম্প্রদায়ের অসহায় পরিবারের মাঝে চাল বিতরণ

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৫:৫৬, ৬ জুলাই ২০২৬

রূপগঞ্জে বেদে সম্প্রদায়ের অসহায় পরিবারের মাঝে চাল বিতরণ

চাল বিতরণ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে অসহায় ও সুবিধাবঞ্চিত বেদে সম্প্রদায়ের পরিবারের মাঝে সরকারি বরাদ্দের জিআর (গ্র্যাচুইটাস রিলিফ) চাল বিতরণ করা হয়েছে।

সোমবার (৬ জুলাই) উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং মাননীয় সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর নির্দেশনায় এ কার্যক্রম পরিচালিত হয়। জেলা প্রশাসকের বরাদ্দকৃত চাল উপজেলার বিভিন্ন এলাকার বেদে সম্প্রদায়ের অসহায় ও নিম্নআয়ের পরিবারের মধ্যে বিতরণ করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, সমাজের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন এবং খাদ্য সহায়তা নিশ্চিত করার লক্ষ্যে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে। চাল বিতরণের সময় উপকারভোগীদের উপস্থিতিতে সুষ্ঠু, স্বচ্ছ ও শৃঙ্খলাপূর্ণ পরিবেশ বজায় রাখা হয়, যাতে প্রকৃত সুবিধাভোগীরা সরকারি সহায়তা পান।

এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন, সরকারের মানবিক সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে বিভিন্ন দুর্যোগ, সংকটকালীন পরিস্থিতি ও আর্থিকভাবে অসচ্ছল জনগোষ্ঠীর পাশে দাঁড়াতে নিয়মিতভাবে এমন কার্যক্রম পরিচালিত হচ্ছে। বিশেষ করে বেদে সম্প্রদায়ের মতো সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন সর্বদা সচেষ্ট রয়েছে।