ফাইল ছবি
বন্দরে অটোরিক্সা চালক মাসুম রানা হত্যাকান্ডের ঘটনায় জড়িত থাকার সন্দেহে ৩ জনকে আটক করে বন্দর থানা পুলিশে সোর্পদ করেছে র্যাব-১১। আটককৃতরা হলো বন্দর থানার সোনাচড়া এলাকার পলাশ মিয়ার ছেলে পারভেজ (২১) একই থানার ধামগড় এলাকার মোঃ হোসেন টাইগারের ছেলে আল আমিন (৩৫) ও ঢাকেরশ্বরী এলাকার বশির মিয়ার ছেলে রফিকুল ইসলাম (২২)। পরে পুলিশ আটককৃতদের ব্যাপক যাচাই বাছাইয়ের পর সোমবার (৬ জুন) দুপুরে পুলিশ আইনের ১৫১ ধারায় এদেরকে আদালতে প্রেরণ করা হয়। গত রোববার (৫ জুলাই) রাতে বন্দর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এদেরকে আটক করা হয়।
উল্লেখ্য, প্রতিদিনের ন্যায় গত সোমবার (২৯ জুন) বন্দর থানার রামনগর এলাকা থেকে কাজের উদ্দেশ্য বের হয়ে উল্লেখিত রিক্সা চালক মাসুম রানা নিখোঁজ হয়। নিখোঁজের ৬ দিন পর গত শনিবার (৪ জুলাই) দুপুরে বন্দর থানার মদনগঞ্জ-মদনপুর মহাসড়কের ঢাকেশ্বরী এলাকার একটি ডোবা থেকে ওই রিক্সা চালকের অর্ধগলিত মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন মর্গে প্রেরণ করে পুলিশ। এ ব্যাপারে নিহত রিক্সা চালকের স্ত্রী বাদী হয়ে বন্দর থানার ২৬ নং ওয়ার্ডের সোনাচরা এলাকার বারেকের ছেলে মোঃ রাসেল (৪০) ও ধামগড় ইউনিয়নের মনারবাড়ি এলাকার খোরশেদের ছেলে সাইফুল (৪৩)কে আসামী করে বন্দর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। উল্লেখিত বিবাদীগনরা চুরি, ডাকাতি ও মাদকদ্রব্য বেচা কেনার সাথে জড়িত রয়েছে বলে এলাকায় জনশ্রুতি আছে।

