ফাইল ছবি
বন্দরে পৃথক ২টি স্থানে সড়কে অগ্নিসংযোগ ও মশাল মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।
গত সোমবার রাতে বন্দর উপজেলার মদনগঞ্জ টু মদনপুর সড়কের নবীগঞ্জ টি হোসেন রোডে অগ্নিংযোগ ও মঙ্গলবার দিবাগত রাত আড়াইটায় ঢাকা টু চট্টগ্রাম মহাসড়কের বন্দর উপজেলার লাঙ্গলবন্ধ বারপাড় বাসস্ট্যাডে মশাল মিছিলের ঘটনা ঘটে।
সড়কে অগ্নিসংযোগ ও মশাল মিছিলের ঘটনায় উল্লেখিত সড়কগুলোতে সাময়িকভাবে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়।
খবর পেয়ে বন্দর থানা পুলিশের একাধিক টিম দ্রুত ঘটনাস্থলে আসলে ওই সময় নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীরা প্রান রক্ষার্থে কৌশলে পালিয়ে যায়।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত সোমবার গভীর রাতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগের নেতাকর্মীরা টি হোসেন রোডে সমবেত হয়ে উল্লেখিত রাস্তায় অগ্নিসংযোগ করে জয় বাংলা শ্লোগান দিতে থাকে।
এ ছাড়াও মঙ্গলবার দিবাগত রাত আড়াইটায় বন্দর উপজেলার লাঙ্গলবন্ধ বারপাড় বাসস্ট্যাডে নারায়ণগঞ্জ ৫ আসনের সাবেক এমপি নাসিম ওসমানের পুত্র ও যুবলীগ নেতা আজমীর ওসমানের শত শত অনুসারী মশাল মিছিল করে উল্লেখিত মহাসড়ক আতঙ্ক সৃষ্টি করে।
খবর পেয়ে বন্দর থানা পুলিশের একাধিক টিম ও বিএনপি নেতাকর্মীরা দ্রুত ঘটনাস্থলে ওই সময় অগ্নিসংযোগকারিরা কৌশলে পালিয়ে যায়।
বন্দর থানার ওসি জামাল উদ্দিন জানান, অগ্নিসংযোগ ও মশাল মিছিলের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।

