বুধবার, ২৫ মার্চ ২০২৬

|

চৈত্র ১০ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

লাঙ্গলবন্দে মহাষ্টমী পুণ্যস্নান উপলক্ষে র‍্যাব-১১ এর টহল জোরদার

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৭:১৯, ২৫ মার্চ ২০২৬

লাঙ্গলবন্দে মহাষ্টমী পুণ্যস্নান উপলক্ষে র‍্যাব-১১ এর টহল জোরদার

ফাইল ছবি

নারায়ণগঞ্জের লাঙ্গলবন্দে হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় আয়োজন মহাষ্টমী পুণ্যস্নান উপলক্ষে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে র‍্যাব-১১। দুই দিনব্যাপী এই পুণ্যস্নান উৎসব ২৫ মার্চ শুরু হয়ে ২৬ মার্চ পর্যন্ত চলবে।

বুধবার (২৫ মার্চ) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে র‍্যাব-১১।

র‍্যাব-১১ জানায়, পুণ্যস্নানকে কেন্দ্র করে দেশ-বিদেশ থেকে লাখো পূণ্যার্থীর সমাগম ঘটবে। ইতোমধ্যে ভারত, শ্রীলংকা, নেপাল ও ভুটানসহ বিভিন্ন দেশ থেকে ভক্তরা আসতে শুরু করেছেন। এবারের আয়োজনে প্রায় ১০ লাখ মানুষের সমাগম হতে পারে বলে ধারণা করা হচ্ছে। লাঙ্গলবন্দের ২০টি ঘাটে একযোগে এই পুণ্যস্নান অনুষ্ঠিত হবে।

উৎসবকে ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতে র‍্যাব, জেলা প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী সমন্বিতভাবে কাজ করছে। র‍্যাব-১১ জানিয়েছে, পুণ্যস্নানের বিভিন্ন সেবা কেন্দ্র ও আয়োজক কমিটির সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে।

নিরাপত্তা নিশ্চিত করতে ২৪ ঘণ্টা টহল জোরদার করা হয়েছে। পাশাপাশি যেকোনো ধরনের বিশৃঙ্খলা বা অনৈতিক কর্মকাণ্ড প্রতিরোধে সাদা পোশাকে গোয়েন্দা নজরদারিও চালানো হচ্ছে।