সোনিয়া
নারায়ণগঞ্জের ফতুল্লায় ১৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ সোনিয়া (২৮) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (৩০ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৬টার দিকে ফতুল্লায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
অভিযানে সোনিয়ার কাছ থেকে ১৬০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামি সোনিয়া ফতুল্লার কুতুবপুরের দাপা মসজিদ এলাকার কাজী বাড়িতে আব্দুল বারেক মিয়ার বাড়ির ভাড়াটিয়া। তিনি রিপন গাজী ও নিলুফা বেগমের মেয়ে।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুব আলম জানান, সোনিয়ার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে।

