মো. মানিক ওরফে নয়ন
নারায়ণগঞ্জের ফতুল্লায় ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. মানিক ওরফে নয়ন (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল পৌনে ১১টার দিকে ফতুল্লার শান্তিধারা এলাকার সাইনবোর্ডে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, সকাল ১০টা ৫৫ মিনিটের দিকে শান্তিধারা এলাকার ৬ নম্বর সড়কে মিজানুর রহমান খোকনের বাড়ির সামনের পাকা রাস্তা থেকে মানিককে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামি মানিক চাঁদপুর সদর উপজেলার পুরান বাজারের সাকুয়া এলাকার আলমাছ মোল্লা ও সুফিয়া বেগমের ছেলে। তিনি বর্তমানে ফতুল্লার শান্তিধারা, সাইনবোর্ড এলাকায় বসবাস করছিলেন।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুব আলম জানান, মানিকের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।

