রোববার, ০১ ফেব্রুয়ারি ২০২৬

|

মাঘ ১৮ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

ফতুল্লায় যৌথবাহিনীর অভিযানে ৪০ কেজি গাজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৩:৩০, ১ ফেব্রুয়ারি ২০২৬

ফতুল্লায় যৌথবাহিনীর অভিযানে ৪০ কেজি গাজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

ফাইল ছবি

নারায়ণগঞ্জের ফতুল্লায় যৌথবাহিনী অভিযান চালিয়ে ৪০ কেজি গাজাসহ জয় মিয়া ও মিঠু সরদার নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। 

শনিবার (৩১ জানুয়ারি) রাত দেড়টায় ফতুল্লার দেওভোগ নুর মসজিদ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত জয় মিয়া (২৫) দেওভোগ নুর মসজিদ এলাকার মৃত. লাল মিয়ার ছেলে ও মিঠু সরদার (৩৫) ভোলাইল শান্তিনগর এলাকার মৃত. হাসান সরদারের ছেলে।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুইজনকে ৪০ কেজি গাজাসহ গ্রেফতার করা হয়েছে। জানা গেছে তারা বিভিন্ন কৌশলে মাদক ব্যবসা করেন। তাদের গডফাদার ও সহযোগীদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।