ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬
নারায়ণগঞ্জের বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন করা হয়েছে।
রোববার (২৮ জুন) সকালে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্যের রাজনৈতিক সচিব ও নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ আবুল কাউছার আশা।
এসময় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের একটি নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের একটি লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে।
অনুষ্ঠানে আবুল কাউছার আশা বলেন, শিশুদের সুস্থ বিকাশ ও অপুষ্টি প্রতিরোধে ভিটামিন ‘এ’ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সরকারের এই জনস্বাস্থ্য কর্মসূচিকে সফল করতে সকল অভিভাবককে সচেতন হতে হবে এবং নির্ধারিত কেন্দ্রে শিশুদের নিয়ে এসে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে হবে।
বন্দর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজিউর রহমান জানান, উপজেলার বিভিন্ন কেন্দ্রে স্বাস্থ্যকর্মীরা দায়িত্ব পালন করছেন। নির্ধারিত বয়সসীমার সব শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুলের আওতায় আনতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
এসময় আরও উপস্থিত ছিলেন বন্দর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজিউর রহমানসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা।

