মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬

|

আষাঢ় ২১ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

হাত বাধা অবস্থায় যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২১:৫২, ৬ জুলাই ২০২৬

হাত বাধা অবস্থায় যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

ফাইল ছবি

বন্দরে হাত বাধা অবস্থায় সৈয়দ হোসেন পিয়াল(২৪) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত পিয়াল বন্দর থানার একরামপুর এলাকার আবুল হোসেনের ছেলে।

সোমবার (৬ জুলাই) সন্ধ্যায় বন্দর থানার  একরামপুর সিএসডি গেইট এলাকায় থেকে ওই যুবকের মৃতদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করে । এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়াধীন রয়েছে।

নিহতের পিতা আবুল হোসেন বলেন, তার ছেলে রাত ৩টায় বিশ্বকাপ ফুটবল খেলা দেখে নিজ ঘরে এসে ঘুমিয়ে পড়ে। দিন ভর তার কোন সারা শব্দ না পেয়ে ঘরের পিছনের পকেট জানালা দিয়ে ছেলে ঝুলন্ত লাশ দেখে পুলিশে খবর দেয়া হয়। পুলিশ এসে ঘরের দরজা ভেঙ্গে হাত বাধা অবস্থায় যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করে।

এ ব্যপারে লাশ উদ্ধার করতে আসা বন্দর পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক  আরিফ পাঠান জানান, প্রাথমিক ধারনা অনুযায়ী এটি হত্যাকান্ড। যদিও ঘরের দরজা ভিতর থেকে লাগানো ছিল তবে ঘরের পিছন দিকে একটি পকেট জানালা রয়েছে। সেটি দিয়ে মানুষ অনায়াসে আসা যাওয়া করতে পারে। আর লাশটির হাত বাধা ছিল। আর জানালাটিও খোলা ছিল। তবে ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর প্রকৃত ঘটনা জানা যাবে।