মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

|

শ্রাবণ ৫ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

অতিবৃষ্টিতে প্রধান সড়কে জলাবদ্ধতা

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৭:৪৪, ২০ জুলাই ২০২৬

অতিবৃষ্টিতে প্রধান সড়কে জলাবদ্ধতা

ফাইল ছবি

বেশ কিছুদিনের টানা ভারী বৃষ্টিতে নারায়ণগঞ্জের আড়াইহাজারে জনজীবন বিপর্যস্ত হয়েছে। উপজেলা সদরের প্রধান সড়কে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। 

যার কারণে লোকজন ও যানবাহন চলাচলে মারাত্মক বিঘ্ন ঘছে। ঠিক মত দোকানপাট খুলতে পারছেনা দোকানীরা। পথচারীরা খুব কষ্ট করে রাস্তাঘাটে চলাচল করছে। 

গত দু সপ্তাহ ধরে টানা ভারী বৃষ্টি, ও মাঝে মাঝে মেঘগর্জন শুরু হয়েছে। সরেজমিনে দেখা গেছে উপজেলার বিভিন্ন পোল্ট্রি ফার্ম গুলোতে অতিবৃষ্টিন কারণে মুরগী গুলো জবু থবু হয়ে রয়েছে। কোন কোন ফার্মে মুরগীর ঠান্ডা জনিত রোগের প্রকোপ বেড়েছে।ফলে পোল্ট্রি ফার্ম মালিকেরা বেশ দুশ্চিন্তায় রয়েছে।

ভারী বৃষ্টির কারণে উপজেলা সদরের প্রধান সড়ক পানিতে তলিয়ে গেছে। উপজেলার বিভিন্ন এলাকায় কয়েকটি বাজারের পানি প্রধান সড়ক উপচে গলিতে ঢুকে পড়েছে। ফলে দোকানদারদের জিনিসপত্র কেনাবেচায় মারাত্মক বিঘ্ন ঘটেছে। 

অন্যদিকে, ভারী বৃষ্টি ও দমকা হাওয়ার কারণে বিদ্যুৎ খাত মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। ফলে বিদ্যুৎ বিভ্রাট ঘটছে প্রতিনিয়িত। ২৪ ঘণ্টায় গড়ে চার ঘণ্টা বিদ্যুৎ থাকছে না। এই পরিস্থিতিতে উপজেলার সর্বত্র মানুষের জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। ফলে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের কারণে রাস্তা ঘাট ভেঙ্গে যাচ্ছে। উপজেলার কলাগাছিয়া এলাকায় ভারী বৃষ্টির কারণে নব নির্মিত রাস্তা ভেঙ্গে পুকুরে পড়ে গেছে।

যেহেতু আড়াইহাজার এলাকায় পানি নিষ্কাশনের কোনো উপযুক্ত ব্যবস্থা নেই, তাই জলাবদ্ধতা অব্যাহত থাকবে বলে মনে হচ্ছে।

দোকানদারেরা বলেছেন যে প্রাকৃতিক দুর্যোগের উপর কারও কোনো নিয়ন্ত্রণ নেই। আল্লাহ প্রদত্ত প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধ করার ক্ষমতা কারও নেই। তবুও সমস্যাগুলো সমাধানে পৌর কর্তপক্ষের এগিয়ে আসা দরকার। 

আড়াইহাজার পৌর প্রকৌশলী মো. তুষার জানিয়েছেন, সমস্যাগুলোর সমাধানে পৌর কর্তৃপক্ষ সার্বক্ষণিক কাজ করছে।