মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

|

শ্রাবণ ৫ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

বন্দরে মাদক বিক্রিতে বাধা দেওয়ায় পুলিশ সদস্যকে ছুরিকাঘাত

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২১:৫২, ২০ জুলাই ২০২৬

আপডেট: ২১:৫৩, ২০ জুলাই ২০২৬

বন্দরে মাদক বিক্রিতে বাধা দেওয়ায় পুলিশ সদস্যকে ছুরিকাঘাত

ফাইল ছবি

নারায়ণগঞ্জের বন্দরে মাদক বিক্রিতে বাধা দেওয়ায় মোঃ ইউনুস আলী নামের এক পুলিশ সদস্যকে (নায়েক)  ছুরিকাঘাত করার অভিযোগ পাওয়া গেছে  মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে। গত রোববার (১৯ জুলাই) বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের চুনাভূড়া এলাকায় এ  ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্য ইউনুস আলী বন্দরের চুনাভূড়া এলাকার মৃত চাঁন শরীফ চৌকিদারের ছেলে।
স্থানীয় ও ভুক্তভোগীর পারিবারিক সূত্রে জানা গেছে , ইউনুস আলী এসপিবিএন (স্পেশাল সিকিউরিটি অ্যান্ড প্রোটেকশন ব্যাটালিয়ন)-এ প্রধানমন্ত্রীর কার্যালয়ে কর্মরত ছিলেন। সম্প্রতি তিনি গাজীপুর মেট্রোপলিটন পুলিশে বদলি হওয়ায় যোগদানের সুবিধার্থে প্রস্তুতিমূলক ছুটিতে নিজ বাড়িতে অবস্থান করছিলেন। গত
রোববার ছুটিতে থাকা অবস্থায় তিনি বাড়ির আশপাশে ঘুরতে বের হন। এ সময় স্থানীয় চিহ্নিত মাদক ব্যবসায়ী তুহিন প্রকাশ্যে মাদক বিক্রি করছিল। পুলিশ সদস্য ইউনুস এতে প্রতিবাদ জানান এবং মাদক বিক্রিতে বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে মাদক ব্যবসায়ী তুহিন ও তার সঙ্গীরা ইউনুস আলীর ওপর চড়াও হয় এবং ধারালো চাকু দিয়ে তার গলায় আঘাত করে  পালিয়ে যায়।
হামলার পর ইউনুস আলীর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসা নিয়ে  বর্তমানে তিনি নিজ বাসায় চিকিৎসাধীন রয়েছেন।
এ ব্যাপারে বন্দর থানার ওসি জামালউদ্দিন জানান , ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মাদক ব্যবসায়ী তুহিনসহ হামলায় জড়িতদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।#