রোববার, ০২ আগস্ট ২০২৬

|

শ্রাবণ ১৭ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

ফতুল্লায় যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৫:৩৫, ২ আগস্ট ২০২৬

ফতুল্লায় যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

ফাইল ছবি

‎নারায়ণগঞ্জের ফতুল্লায় মো. রনি (৩০) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

‎রোববার (২ আগস্ট) সকালে ফতুল্লার দেওভোগ বাঁশমুলি এলাকার আরিফ হোসেনের টিনশেড ভাড়াটিয়া বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়।

‎নিহত রনি দেওভোগ বাঁশমুলি এলাকার মৃত আব্দুল হাকিমের ছেলে।

‎পুলিশ জানায়, সকালে বাড়িতে রনির ঝুলন্ত লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে ফতুল্লা মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

‎ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।