সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬

|

ভাদ্র ২২ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

ভট্টপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কমিটি: সভাপতি রাশেদুল সদস্য সচিব বি.আর.বিলকিস 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২২:১৮, ৬ সেপ্টেম্বর ২০২৬

ভট্টপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কমিটি: সভাপতি রাশেদুল সদস্য সচিব বি.আর.বিলকিস 

ফাইল ছবি

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ঐতিহ্যবাহী ভট্টপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে নতুন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি হিসেবে মো. রাশেদুল ইসলাম এবং সহ-সভাপতি হিসেবে সাদিকুর রহমান সেন্টু নির্বাচিত হয়েছেন।

​রবিবার (৬ সেপ্টেম্বর) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত এক সভায় নবগঠিত এই কমিটির সদস্যদের নাম ঘোষণা করা হয়। রিটার্নিং অফিসার ও এডহক কমিটির সভাপতি, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার শেখ সাহিদা আক্তারের সভাপতিত্বে আয়োজিত এই সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাইমারি এডুকেশন ট্রেনিং সেন্টারের ইন্সট্রাক্টর ফারজানা তারান্নুম নিগার।

​কমিটিতে অন্যান্যদের মধ্যে জাতীয় শ্রেষ্ঠ পদকপ্রাপ্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক বি. আর. বিলকিস পদাধিকারবলে সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন। এছাড়া বিদ্যোৎসাহী সদস্য হিসেবে মো. অমিত হাসান ও রোকেয়া সুলতানা, মহিলা অভিভাবক সদস্য হিসেবে মাহবুবা আক্তার ও নুসরাত জাহান এবং জমিদাতা সদস্য হিসেবে মো. মহিউদ্দিন আব্দুল কাদের মনোনীত হয়েছেন। শিক্ষক প্রতিনিধি হিসেবে দায়িত্ব পেয়েছেন কবির আহম্মেদ ও বৈদ্যেরবাজার নেকবর আলী মুন্সি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. হুসাইন। আর অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী সদস্য হিসেবে স্থান পেয়েছেন মো. আমির হোসেন।

​সভা শেষে বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিতকরণ এবং সুন্দর ও শিক্ষাবান্ধব পরিবেশ গড়ার ওপর গুরুত্বারোপ করা হয়। নবনির্বাচিত কমিটির সদস্যরা সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করেন। 

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করছেন, এই নতুন পরিচালনা কমিটির নেতৃত্বে বিদ্যালয়ের শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে।