সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬

|

ভাদ্র ২২ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

ফতুল্লায় ইয়াবা-গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৫:৪৫, ৭ সেপ্টেম্বর ২০২৬

ফতুল্লায় ইয়াবা-গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ফাইল ছবি

নারায়ণগঞ্জের ফতুল্লায় ৮০ পিস ইয়াবা ট্যাবলেট ও এক কেজি ২০০ গ্রাম গাঁজাসহ মো. রিপন কাজী (৫৬) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আসামি রিপনের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে।

রোববার (৬ সেপ্টেম্বর) বিকেল পৌনে ৫টার দিকে ফতুল্লা মডেল থানাধীন দাপা ইদ্রাকপুর এলাকার রিপন কাজীর বাড়ির সামনে বালুর মাঠে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামি রিপন কাজী (৫৬) দাপা ইদ্রাকপুর এলাকার মৃত মতলব কাজীর ছেলে।

অভিযানে রিপন কাজীর কাছ থেকে ৮০ পিস ইয়াবা ট্যাবলেট ও এক কেজি ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুব আলম জানান, গ্রেপ্তারের পর রিপন কাজীর পিসিপিআর যাচাই করে তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা থাকার তথ্য পাওয়া গেছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।