ফাইল ছবি
নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদকবিরোধী অভিযানে পাঁচজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১০ নভেম্বর) মাদকদ্রব্যের ব্যবহার, সংরক্ষণ ও সেবনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়।
রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম আব্দুল্লাহ-বিন-শফিক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
অভিযানে মাদকসংক্রান্ত অপরাধে জড়িত থাকার দায়ে পাঁচজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয় এবং তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়।
উপজেলা প্রশাসন জানিয়েছে, মাদকের অপব্যবহার ব্যক্তি, পরিবার ও সমাজের জন্য ক্ষতিকর। মাদকের বিস্তার রোধে আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি এবং সামাজিক প্রতিরোধ গড়ে তোলাও জরুরি। রূপগঞ্জে মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

