মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

|

কার্তিক ২৫ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

বন্দরে শ্রী শ্রী মনসা মন্দিরে ছাদ ঢালাই কাজের শুভ উদ্বোধন

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৯:৫৯, ১০ নভেম্বর ২০২৬

বন্দরে শ্রী শ্রী মনসা মন্দিরে ছাদ ঢালাই কাজের শুভ উদ্বোধন

ফাইল ছবি

বন্দরে শ্রী শ্রী মনসা মন্দিরের ছাদ ঢালাই কাজের শুভ উদ্বোধন করেছেন নারায়ণগঞ্জ ৫ আসনের এমপি আলহাজ্ব এডঃ আবুল কালাম এর কন্যা এড: সামছুন নূর বাঁধন।

মঙ্গলবার (১০ নভেম্বর)  সকাল ১০টায় বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের মিয়ারবাগ এলাকায় এ মন্দিরে ছাদ ঢালাই করা হয়।

ওই সময় তার সাথে ছিলেন কলাগাছিয়া ইউনিয়ন বিএনপি সভাপতি সাহাদুল্লাহ মুকুল, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম  ও মনসা মন্দির কমিটির সভাপতি প্রফুল্ল রাজ বংশী, বন্দর উপজেলা সেচ্ছাসেবক দলের নেতা আলতাফ হোসেন, ইব্রাহিম ও মাসুদ সহ স্থানীয় এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।