বুধবার, ১১ নভেম্বর ২০২৬

|

কার্তিক ২৬ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

রূপগঞ্জে আওয়ামী লীগের ৩ নেতাকর্মীসহ গ্রেপ্তার ১২

প্রকাশিত: ১৬:৩৫, ১১ নভেম্বর ২০২৬

আপডেট: ১৭:০৩, ১১ নভেম্বর ২০২৬

রূপগঞ্জে আওয়ামী লীগের ৩ নেতাকর্মীসহ গ্রেপ্তার ১২

ফাইল ছবি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের তিন নেতাকর্মীসহ ১২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত রূপগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে তাদের গ্রেফতার করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে মাদক, গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি এবং সন্ত্রাসী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

পুলিশ জানায়, বিভিন্ন অপরাধে জড়িতদের গ্রেফতারে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের তিন নেতাকর্মীসহ মোট ১২ জনকে গ্রেফতার করা হয়।

বুধবার দুপুরে গ্রেপ্তারকৃতদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএইচএম সালাউদ্দিন।