মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

|

কার্তিক ২৫ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

সাংবাদিকের মোটর সাইকেল চুরি মামলায় আজমীর গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০১:১৭, ৩ নভেম্বর ২০২৫

সাংবাদিকের মোটর সাইকেল চুরি মামলায় আজমীর গ্রেপ্তার

ফাইল ছবি

বন্দরে সাংবাদিকের মোটর সাইকেল চুরি মামলায় আজমীর (২৩) নামে যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃত যুবক আজমীর বন্দর থানার ২৬ নং ওয়ার্ডের সোনাচরা এলাকার ফজলুল হক মিয়ার ছেলে। ধৃতকে  রোববার (২ নভেম্বর) দুপুরে বন্দর থানার ২(১০)২৫ নং মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে। গত শনিবার (১ নভেম্বর) রাতে বন্দর থানার সোনাচরা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
এর আগে গত সোমবার (২৫ আগস্ট)  বিকেলে  বন্দর  খানাবাড়ি এলাকা থেকে   ওই মোটরসাইকেলটি চুরি করে নিয়ে যায় চোরের দল।
উল্লেখ্য,  গত সোমবার বিকেলে সাংবাদিক মহিউদ্দিন সিদ্দিকী পেশাগত কাজ শেষে করে বন্দর  খানাবাড়ি মোড়স্থ তার  নিজ বাড়ির গেটের সামনে  মোটরসাইকেলটি রেখে তার ফ্লাটে যায়। ওই সময় উৎপেতে থাকা চোরের দল কৌশলে উল্লেখিত বিল্ডিংএ অনাধিকার প্রবেশ করে সাংবাদিক মহিউদ্দিন সিদ্দিকী ব্যবহৃত মোটরসাইকেলটি চুরি করে নিয়ে যায়। এ রির্পোট লেখা পর্যন্ত মোটরসাইকেল চুরি ঘটনার ২ মাস ৭ দিন অতিবাহিত হলেও চোরাইকৃত মোটরসাইকেলটি  উদ্ধারের সংবাদ জানাতে পারেনি পুলিশ।