ফাইল ছবি
নারায়ণগঞ্জের বন্দর থানা এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় রিতা হালদার (৪৭) নামে এক নারী নিহত হয়েছেন।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল পৌনে ১০টার দিকে নবীগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত রিতা হালদার (৪৭) গ্রামের বাড়ি বরিশালের আগৈলঝাড়া উপজেলার খোকনের স্ত্রী।
জানা যায়, সকালে খোকন স্ত্রীকে তার কর্মস্থলে যাওয়ার জন্য বাসে তুলে দিতে মোটরসাইকেলে করে বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিলেন। তারা বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি দ্রুতগামী ট্রাক তাদের মোটরসাইকেলে সজোরে ধাক্কা দেয়। এসময় ট্রাকের ধাক্কায় স্বামী-স্ত্রী দুজনেই রাস্তায় ছিটকে পড়েন। এসময় চলন্ত ট্রাকের চাকার নিচে পিষ্ট হন এবং ঘটনাস্থলেই মর্মান্তিকভাবে মৃত্যুবরণ করেন রিতা হালদার।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মুক্তার আশরাফ উদ্দিন জানান, ঘটনাস্থলে পুলিশের সদস্যরা উপস্থিত আছে। লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হচ্ছে।

