শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬

|

ফাল্গুন ১৪ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

মডারেট ইসলাম নয়, মদিনার ইসলাম ধারণ করতে হবে: মাসুম বিল্লাহ

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২১:৪৯, ২৭ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ২১:৪৯, ২৭ ফেব্রুয়ারি ২০২৬

মডারেট ইসলাম নয়, মদিনার ইসলাম ধারণ করতে হবে: মাসুম বিল্লাহ

ফাইল ছবি

ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ বলেন, রমজান মাস আমাদের জন্য আত্মশুদ্ধি, সংযম ও তাকওয়া অর্জনের মাস। এই মাস আমাদেরকে ধৈর্য, সহনশীলতা ও পারস্পরিক সহমর্মিতার শিক্ষা দেয়। ইসলামী সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হলে ত্যাগ ও ধৈর্যের মাধ্যমে প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। 

আজ শুক্রবার বিকাল ৩টায় নগর কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের উদ্যোগে সহযোগী সংগঠনের মহানগর, থানা  ও ওয়ার্ড দায়িত্বশীলদের নিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ পর্যালোচনা সভা ও ইফতার মাহফিলে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় আরও উপস্থিত ছিলেন, নগর সহ-সভাপতি মুফতি হাবীবুল্লাহ হাবীব, মাও. হাসান ইমাম মুন্সী, মুহা. নূর হোসেন, নগর সেক্রেটারি মুহা. সুলতান মাহমুদ, জয়েন্ট সেক্রেটারি ডা. সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাও. শামসুল আলম, প্রচার ও দাওয়াহ সম্পাদক বিলাল খান, ইসলামী যুব আন্দোলন নগর সভাপতি রবিউল ইসলাম, ছাত্র আন্দোলন নগর সভাপতি আবুল হাশিম, সহ থানা ও বিভিন্ন ওয়ার্ড শাখার প্রতিনিধিগণ।

তিনি আরও বলেন, দেশ ও জাতির কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বিভেদ নয়, ভ্রাতৃত্বই হোক আমাদের মূল শক্তি। মডারেট ইসলাম নয়, মদিনার ইসলাম ধারণ করে রমজানের শিক্ষা নিয়ে আমরা যেন একটি শান্তিপূর্ণ, সমৃদ্ধ ও মানবিক সমাজ গড়ে তুলতে পারি। আল্লাহ পাক আমাদের সহায় হোন।