শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬

|

ফাল্গুন ১৪ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

রূপগঞ্জে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ, ১১ দিন পর মামলা

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১১:২৫, ২৭ ফেব্রুয়ারি ২০২৬

রূপগঞ্জে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ, ১১ দিন পর মামলা

ফাইল ছবি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ১৩ বছর বয়সী এক বুদ্ধিপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। বিষয়টি ধামাচাপা দিতে সন্ত্রাসীরা শিশুকে হত্যার হুমকি দেওয়ায় নিরাপত্তাহীনতায় ভুগছে পরিবার। কাঞ্চন পৌরসভার এ ঘটনার ১১ দিন পর মঙ্গলবার রূপগঞ্জ থানায় মামলা করেছেন ভুক্তভোগীর বাবা।

পুলিশ ও ভুক্তভোগী পরিবার জানায়, ১৪ ফেব্রুয়ারি বাড়ির পাশের কাঠ বাগানে বুদ্ধিপ্রতিবন্ধী শিশুটি খেলা করছিল। এ সময় একই এলাকার সানোয়ার শিশুটিকে ডেকে ঘরে নিয়ে যায়। পরে নুরুর সহযোগিতায় প্রথমে সানোয়ার নিজে পরে নুরু শিশুকে ধর্ষণ করে। এ ঘটনা ধামাচাপা দিতে তাকে হত্যার হুমকি দিয়ে ছেড়ে দেওয়া হয়। আতঙ্কিত শিশুটি কাউকে কিছু না বলে বাড়ি চালে যায়। বাড়িতে ফিরে অসুস্থ হয়ে পড়লে এবং শারীরিক অবস্থার অবনতি ঘটলে ঘটনার ২দিন পর পরিবার শিশুটিকে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে পরিবারকে জানানো হয় শিশুটি ধর্ষণের শিকার হয়েছে। পরে শিশুটি পরিবারের কাছে ঘটনা খুলে বলে।

এ বিষয়ে স্থানীয়দের সহযোগিতা চাইলে ধর্ষক ছানোয়ারের আত্মীয় ও এ কাজে সহায়তাকারী নয়ন তার সন্ত্রাসী বাহিনী দিয়ে শিশুর পরিবারকে বিষয়টি ধামাচাপা দিতে বলেন। অন্যথায় পরিবারের সদস্যদের হত্যার হুমকি দেয়। বিচার চেয়ে এখন সন্ত্রাসীদের ভয়ে উলটো পালিয়ে বেড়াচ্ছিল অসহায় পরিবার।

ঘটনার ১১দিন পর মঙ্গলবার শিশুর বাবা রূপগঞ্জ থানায় ৪ জনকে আসামি করে মামলা করেন। মামলার আসামিরা হলো ছানোয়ার (৬৫) ও (৬৭) নুরু। এ কাজে সহায়তার অভিযোগে নয়ন (৪৮), ফালান (৫০) নামে দুজনকেও আসামি করা হয়।

নারায়ণগঞ্জ জেলা পুলিশের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম বলেন, আসামিদের গ্রেফতারে অভিযান চলছে। খুব দ্রুতই আসামিদের গ্রেফতার করে আইনের সর্বোচ্চ বিচার নিশ্চিত করতে কাজ করছে পুলিশ।