ফাইল ছবি
নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি ও নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেছেন, লাঙ্গলবন্দে প্রায় পঁচিশ লক্ষ লোক সেখানে স্নান করার জন্য যায়। সেখানকার জন্য ১২১ কোটি টাকার বরাদ্দ দিয়েছিল গত সরকারের সময়। এই বরাদ্দের পুরো টাকাটাই লুটপাট করো চলে গেছে। সেখানে কোন কাজ করেনি।
সোমবার (২০ জুলাই) নারায়ণগঞ্জ চেম্বার ভবনে এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি।
তিনি আরও বলেন, সেখানে অবস্থা এত নাজুক। দুই বছর আগে পুলিশ সেখানে ডিউটি করতে গিয়ে তারা যে খাবার খেয়েছে সেটা খেয়ে পুলিশ ও প্রশাসনের প্রায় ৫০জন অসুস্থ হয়ে গেছে।
তিনি বলেন, পঁচিশ লক্ষ লোক যেখানে যায় যেখানে দেশের বাইরের লোকও আসে এটা নারায়ণগঞ্জের মানুষের জন্য আশীর্বাদ তারা অতিথি হিসেবে আসে। আমাদের দায়িত্ব এটা সুন্দর করে রাখা। আমরা দাবী জানাই এই মানুষকে যেন আমরা সুন্দর করে তারা যেন থাকতে পারে এ ব্যবস্থাটা যেন আমরা করে দিতে পারি।

