রোববার, ০১ মার্চ ২০২৬

|

ফাল্গুন ১৬ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

সোনারগাঁয়ে ডোবার পাশ থেকে অজ্ঞাত কিশোরের কঙ্কাল উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৯:০৪, ১ মার্চ ২০২৬

সোনারগাঁয়ে ডোবার পাশ থেকে অজ্ঞাত কিশোরের কঙ্কাল উদ্ধার

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অজ্ঞাত পরিচয়ে এক কিশোরের কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার বিকেলে উপজেলার কাঁচপুর দক্ষিণপাড়া এলাকায় ডোবার পাশে কঙ্কালটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে কঙ্কালটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 

নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (খ-সার্কেল) ইমরান আহম্মেদ বলেন, কঙ্কালের পাশে পুরুষের একটি প্যান্ট ও টি শার্ট দেখতে পেয়ে ধারণা করা হচ্ছে, কঙ্কালটি একজন কিশোরের। তবে কতদিন আগে হত্যাকান্ডের ঘটনা ঘটেছে তা এখন বলা সম্ভব হচ্ছে না। ঘটনাস্থলে থেকে কঙ্কালটি উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।রিপোর্ট হাতে পেলে বিস্তারিত বলা সম্ভব হবে। এবিষয়ে পরবর্তী আইনী কার্যক্রম প্রক্রিয়াধীন।