রোববার, ০১ মার্চ ২০২৬

|

ফাল্গুন ১৫ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

চাঁদাবাজির ঘটনায় এমপি পুত্র সজীবের উদ্বেগ

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২৩:২৭, ২৮ ফেব্রুয়ারি ২০২৬

চাঁদাবাজির ঘটনায় এমপি পুত্র সজীবের উদ্বেগ

ফাইল ছবি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শিমরাইল সিএনজি স্ট্যন্ডে চাঁদাবাজির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের ছেল ও জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খায়রুল ইসলাম সজীব।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের উদ্বেগের কথা জানান সজীব।

তিনি বলেন, শিমরাইল সিএনজি স্ট্যান্ডে এ রহমান সুপার মার্কেটের সামনে থেকে স্টিকারের মাধ্যমে প্রতিটি সিএনজি চালকের কাছ থেকে চাঁদা আদায়ের অভিযোগ অত্যন্ত উদ্বেগজনক। এ ধরনের কার্যক্রম সম্পূর্ণ অনৈতিক ও বেআইনি।

তিনি আরও বলেন, সংশ্লিষ্টদের প্রতি স্পষ্টভাবে জানাতে চাই—যে সকল সিএনজি চালকের কাছ থেকে চাঁদা আদায় করা হয়েছে, তা আগামী ২৪ ঘন্টার মধ্যে স্বচ্ছভাবে ফেরত প্রদান করার জন্য অনুরোধ জানানো হচ্ছে। অন্যথায় বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টিতে আনা হবে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সজীব বলেন, মনে রাখবেন, আমরা সব সময় দুর্বল ও পরিশ্রমী মানুষের পাশে আছি। কারও কষ্টার্জিত অর্থ জোরপূর্বক নেওয়ার সুযোগ এখানে নেই। আশা করি সবাই দায়িত্বশীল আচরণ করবেন এবং অপ্রয়োজনীয় পরিস্থিতি সৃষ্টি করবেন না।