রোববার, ০১ মার্চ ২০২৬

|

ফাল্গুন ১৫ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নাসিক ২৭ নং ওয়ার্ড জামায়াতের ইফতার মাহফিল

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২১:২৩, ২৮ ফেব্রুয়ারি ২০২৬

নাসিক ২৭ নং ওয়ার্ড জামায়াতের ইফতার মাহফিল

মাহে রমাদান শীর্ষক আলোচনা

২৮ ফেব্রুয়ারি শনিবার বাদ আসর লালখারবাগ এলাকায় নাসিক ২৭ ওয়ার্ডের জামায়াতে ইসলামীর উদ্যােগে মাহে রমাদান শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারি এইচ এম নাসির উদ্দিন এসময় তিনি বলেন মাহে রমাদান আমাদের তাকওয়া অর্জন করতে শেখায়। এসময় তিনি আরো বলেন যারা ইলেকশন ইঞ্জিনিয়ারিং করছে অচিরেই তারা তাদের কৃতকর্মের ফলভোগ করবে। দেশের মানুষ আর কোন অন্যায় জুলুম মেনে নিবেনা।

এসময় বিশেষ অতিথির বক্তব্যে থানা আমীর মুফতী মাওলানা আতিকুর রহমান বলেন মাহে রমাদান মানুষকে খারাপ কাজ থেকে মুক্ত রাখে। আল্লাহর ভয় তৈরি করে দেয়। এবং রমাদানের পুরুষকার একমাত্র আল্লাহই রোজাদারকে দিবেন। 

২৭ নং ওয়ার্ডের সভাপতি মো জহিরুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি আরো ছিলেন থানা সেক্রেটারি জহুরুল ইসলাম, থানা কর্ম পরিষদ সদস্য ও কাউন্সির প্রার্থী মহিউদ্দিন মিয়া, জামায়াতে নেতা শফিউর রহমান অপু প্রমূখ।