ফাইল ছবি
নারায়ণগঞ্জ শহরের যানজট মোকাবিলায় চাষাঢ়া এলাকার উপর দিয়ে ফ্লাইওভার নির্মাণ করা হবে বলে জানিয়েছেন সড়ক, পরিবহন ও নৌ মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) নারায়ণগঞ্জ টার্মিনাল ও নির্মাণাধীন খানপুর আইসিটি এন্ড বাঙ্ক টার্মিনাল, ড্রেজার বেইড ও বিশ্বব্যাংকের অর্থায়নে নারায়ণগঞ্জের নদীবন্দরের মাছঘাট এলাকায় নির্মিতব্য টার্মিনাল ভবন পরিদর্শনে এসে সাংবাদিকদের একথা জানান তিনি।
শহরের যানজটের বিষয়ে জানতে চাইলে মন্ত্রী রবিুল আলম জানান, চাষাঢ়া দিয়ে ফ্লাইওভার যাবে। এখনও এটার ফিজিবিলিটি টেস্ট চলছে। এটা একনেকে উঠেনি। এটা হলে আর সিটি করপোরেশনের উপর চাপ পড়বে না।
তিনি আরও বলেন, আমরা যানজটের চাপের জন্য সড়ক বিভাগ থেকেও ব্যবস্থা নিচ্ছি। আশা করছি এ সমস্যাটা থাকবে না।

