শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬

|

ফাল্গুন ১৫ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

শ্রমিকদের শান্ত করে মহাসড়ক স্বাভাবিক করলেন এমপি দিপু

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৬:০৮, ২৮ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ১৬:২৭, ২৮ ফেব্রুয়ারি ২০২৬

শ্রমিকদের শান্ত করে মহাসড়ক স্বাভাবিক করলেন এমপি দিপু

ফাইল ছবি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভরত শ্রমিকদের সাথে আলোচনা করে তাদের শান্ত করে সড়ক থেকে সরিয়ে মহাসড়কেত যান চলাচল স্বাভানিক করেছেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু। দীর্ঘ চার ঘন্টা পর ঢাকা সিলেট মহাসড়কে যানচল স্বাভাবিক হয়েছে। 

শনিবার (২৮ ফেব্রুয়ারি) নারায়ণগ‌ঞ্জের রূপগ‌ঞ্জ উপজেলার মৈকুলী এলাকায় এ ঘটনা ঘটে।  

নারায়ণগ‌ঞ্জের রূপগ‌ঞ্জের মৈকুলী এলাকায় ৩ মা‌সের বকেয়া বেতনের দাবীতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বি- ব্রাদার্স গা‌র্মেন্ট‌সের শ্রমিকদের বিক্ষোভ।

বকেয়া বেতন ভাতা শ্রমিক ছাটাই ও শ্রমিক নির্যাতনের প্রতিবাদে বি ব্রাদার্স গার্মেন্টসে পোশাক কারখানায় শ্রমিক অসন্তোষ শুরু হয়। এসময় উত্তেজিত শ্রমিকরা ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে। এতে সড়কের উভয় পাশে প্রায় ১৮ কিলোমিটার এলাকা জুড়ে যানজট সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন যাত্রী সাধারণ থেকে পথচারীরা। আটকা পরে রোগীবাহী এম্বুলেন্সও। 

এঘটনার পরে ঘটনাস্থলে শিল্প পুলিশের সদস্যরা শ্রমিক ও মালিকদের সাথে আলোচনা শুরু করে। আলোচনায় সমাধান না আসায় খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন সংসদ সদস্য দিপু ভূঁইয়া। এসময় শ্রমিকদের সাথে আলোচনা করে তাদের সড়ক থেকে সরিয়ে তাদের দাবি মালিকদেত সাথে আলোচনা করে মেনে নেয়ার প্রতিশ্রুতি দেন দিপু ভূঁইয়া। এসময় তারা সড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে।

এবিষয়ে জেলা শিল্প পুলিশের পরিদর্শক (ইন্টিলিজেন্স) সেলিম বাদশা জানান, বরপা এলাকার ব্রি ব্রাদার্স লিমিটেড নামের গার্মেন্টসের শ্রমিকরা ডিসেম্বর মাসের অর্ধেক আর জানুয়ারি মাসের পুরো বেতনের জন্য রাস্তা অবরোধ করেছিল। গার্মেন্টসে ১২৭৫ জন শ্রমিক রয়েছে তবে সড়ক অবরোধে প্রায় ৩-৪শত শ্রমিক অংশ গ্রহণ করেছে। ঘটনাস্থলে শিল্প পুলিশের সদস্যরা উপস্থিত আছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।