নারায়ণগঞ্জ জেলা রোভারের বার্ষিক কাউন্সিল সভা
বাংলাদেশ স্কাউটস নারায়ণগঞ্জ জেলা রোভারের বার্ষিক কাউন্সিল সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) ও বাংলাদেশ স্কাউটস নারায়ণগঞ্জ জেলা রোভারের সভাপতি মো. রায়হান কবির।
মঙ্গলবার (২৩ জুন) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় জেলা রোভারের বিভিন্ন ইউনিটের প্রতিনিধি, স্কাউট নেতৃবৃন্দ এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এসময় বিগত বছরের কার্যক্রম পর্যালোচনা, সাংগঠনিক অগ্রগতি, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং তরুণদের দক্ষতা উন্নয়নে রোভার স্কাউটিংয়ের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।
সভায় বক্তারা রোভার স্কাউটিং কার্যক্রমকে আরও গতিশীল করার পাশাপাশি জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে স্কাউটিং সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন।

