ফাইল ছবি
নারায়ণগঞ্জ মহানগর অনেকেই ব্যক্তিগত স্বার্থ ও অর্থ উপার্জন নিয়েই ব্যস্ত রয়েছেন বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু।
মঙ্গলবার (২৩ জুন) নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এসব কথা বলেন।
স্ট্যাটাসে টিপু লিখেন, সবাই টাকা কামানোর জন্য নিজেকে নিয়ে ব্যস্ত, আর আমি জনগণের জান-মাল রক্ষায় ও দলকে টিকিয়ে রেখে ক্ষমতা ধরে রাখার জন্য রাজপথে মিছিলে ও মিটিংয়ে ব্যস্ত। এখানে কোন কাজটি বেশি ত্যাগের?
তার এই মন্তব্যকে কেন্দ্র করে বিএনপির নেতাকর্মীদের মধ্যে নানা আলোচনা শুরু হয়েছে। অনেকেই এটিকে বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে মাঠপর্যায়ের কর্মসূচিতে সক্রিয় থাকা নেতাদের প্রতি একটি বার্তা হিসেবে দেখছেন। আবার কেউ কেউ মনে করছেন, দলের ভেতরে সুবিধাবাদী রাজনীতির সমালোচনা করেই তিনি এ বক্তব্য দিয়েছেন।

