মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

|

আষাঢ় ৮ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নাসিকের উচ্ছেদ কর্মীদের সঙ্গে প্রশাসকের মতবিনিময়

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৯:৩৫, ২৩ জুন ২০২৬

নাসিকের উচ্ছেদ কর্মীদের সঙ্গে প্রশাসকের মতবিনিময়

মতবিনিময় সভা

নারায়ণগঞ্জ শহরের ফুটপাত, সড়ক ও সরকারি জায়গা অবৈধ দখলমুক্ত রাখতে উচ্ছেদ কার্যক্রম আরও কার্যকর ও গতিশীল করার লক্ষ্যে উচ্ছেদ কর্মীদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।

মঙ্গলবার (২৩ জুন) নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের কার্যালয়ে আয়োজিত এ সভায় উচ্ছেদ কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

সভায় প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান নগরবাসীর চলাচলের সুবিধা নিশ্চিত করতে অবৈধ দখলমুক্তকরণ কার্যক্রম নিয়মিত ও কঠোরভাবে পরিচালনার নির্দেশনা দেন। নগরীর সড়ক, ফুটপাত ও জনসাধারণের ব্যবহারের স্থান কোনোভাবেই দখল হতে দেওয়া যাবে না। জনগণের স্বার্থে উচ্ছেদ কার্যক্রম আরও গতিশীল করতে নির্দেশনা দেন তিনি।

মতবিনিময় সভায় উচ্ছেদ কার্যক্রম পরিচালনার বিভিন্ন সমস্যা, চ্যালেঞ্জ এবং সম্ভাব্য সমাধান নিয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে মাঠপর্যায়ে দায়িত্ব পালনকারী কর্মীদের অভিজ্ঞতা ও মতামতও শোনা হয়।

সভায় উপস্থিত কর্মকর্তারা নগরীর বিভিন্ন এলাকায় চলমান উচ্ছেদ কার্যক্রমের অগ্রগতি তুলে ধরেন এবং ভবিষ্যতে আরও সমন্বিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।