সোমবার, ২২ জুন ২০২৬

|

আষাঢ় ৭ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

কারখানার ইটিপি তদারকির আহ্বান কালামের

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৩:৩৩, ২২ জুন ২০২৬

কারখানার ইটিপি তদারকির আহ্বান কালামের

এডভোকেট আবুল কালাম

নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য এডভোকেট আবুল কালাম বলেছেন, প্রকৃতি আল্লাহর দান। এখানে প্রাকৃতিক সমস্যা আছে আবার মানবসৃষ্ট সমস্যাও আছে। এখানে অনেক শিল্পকারখানা আছে৷ আমাদের শহর গড়ে উঠেছিল শীতলক্ষ্যা নদীকে ঘিরে। আজ সেই নদীতে গোসল করা তো দূরের কথা, নৌকা নিয়ে যাওয়াও কষ্টকর। 

মাননীয় প্রতিমন্ত্রীকে বলবো, এখানে যে কারখানাগুলো আছে এগুলোর ইটিপিগুলো সচল আছে কীনা এটা আপনি একটু গুরুত্ব সহকারে দেখবেন।

সোমবার (২২ জুন) নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে নারায়ণগঞ্জ সদর উপজেলার পরিবেশ বিষয়ক বিতর্ক প্রতিযোগীতা ২০২৬ এ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়ে একথা বলেন তিনি।

তিনি বলেন, আমি এখানে আসার সময় নিজেকে প্রশ্ন করলাম আসলে আমি কী জানি? কারণ এই বাচ্চারা যেভাবে এখানে নিজেদের কথা উপস্থাপন করেছে। এটা দেখে আমি সত্যি খুশি হয়েছি।

এই বাচ্চাদের বলিষ্ঠতা ও জড়তাহীন বক্তব্য সত্যি প্রশংসনীয়। আমি যখন প্রথম এমপি হই সেসময় একটি অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে দেখলাম আমার প্রায় পনেরো জন শিক্ষক আমার সামনে৷ তখন আমি বক্তব্য দিতে ইতস্তত করছিলাম। তখন আমার শিক্ষক আমাকে ডেকে বলল তুমি নির্ভয়ে বক্তব্য রাখো। যেন তারা তোমাকে দেখে অনুপ্রাণিত হতে পারে।