সোমবার, ২২ জুন ২০২৬

|

আষাঢ় ৭ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

আড়াইহাজারে নিখোঁজের দুই দিন পর শিশুর মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৬:৩৭, ২২ জুন ২০২৬

আড়াইহাজারে নিখোঁজের দুই দিন পর শিশুর মরদেহ উদ্ধার

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের আড়াইহাজারে নিখোঁজ হওয়ার দুই দিন পর মার্জিয়া নামের দেড় বছর বয়সী এক শিশুর মরদেহ ডোবা থেকে উদ্ধার করেছে পুলিশ।

‎সোমবার (২২ জুন) উপজেলার একটি ডোবা থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। এর আগে শিশুটির বাবা-মা আড়াইহাজার থানায় তার নিখোঁজের বিষয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন।

নিহত মারজিয়া আড়াইহাজার উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের ইদবারদী এলাকার মাইদুলের কন্যা।

‎আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাবজেল বলেন, সকালে মরদেহটি উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়া গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।