মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

|

আষাঢ় ৮ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

বন্দরে অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৮:০৩, ২৩ জুন ২০২৬

বন্দরে অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

ফাইল ছবি

নারায়ণগঞ্জের বন্দরে অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে দুইটি ইটভাটাকে মোট ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। একইসঙ্গে ভাটাগুলোর কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) বন্দর উপজেলার কেওঢালা এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। 

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো. মাহমুদুল হাসান জানান, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত-২০১৯) অনুযায়ী কেওঢালা এলাকায় পরিচালিত দুইটি অবৈধ ইটভাটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।

এর মধ্যে কেওঢালা, মদনপুর এলাকায় অবস্থিত খান ব্রিকস ম্যানুফেকচারারকে ৭০ হাজার টাকা এবং বাগদোবাড়িয়া, কেওঢালা এলাকায় অবস্থিত মেসার্স আল্লাহ মহান ব্রিকসকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়। দুই প্রতিষ্ঠান থেকে মোট ১ লাখ ৫০ হাজার টাকা আদায় করা হয়েছে।

তিনি আরও বলেন, অনুমোদনবিহীন ও পরিবেশের জন্য ক্ষতিকর ইটভাটার কারণে বায়ু দূষণ বৃদ্ধি পাচ্ছে। জনস্বাস্থ্য ও পরিবেশ সুরক্ষার স্বার্থে এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

অভিযানে নারায়ণগঞ্জ জেলা পুলিশ, পরিবেশ অধিদপ্তর ও নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তারা অংশ নেন।