মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

|

আষাঢ় ৯ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

বন্দরে ’ বিতর্ক উৎসব" প্রতিযোগিতার পুরস্কার বিতরণ 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২২:৫৪, ২২ জুন ২০২৬

বন্দরে ’ বিতর্ক উৎসব

ফাইল ছবি

নারায়ণগঞ্জের বন্দরে  বিতর্ক উৎসব ২০২৬' এর প্রাথমিক এবং মাধ্যমিক পর্যায়ে ফাইনাল বিতর্ক এবং পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (২২ জুন) সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএনও শিবানী সরকার। 

' বিতর্ক উৎসব ২০২৬' প্রতিযোগিতায় অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন ক্যাটাগরিতে ৬ জনকে পুরস্কৃত করা হয়।

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বিএ জোবায়ের নিপুর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন শিক্ষা অফিসার আব্দুল কাইয়ুম খান। 

এছাড়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী সহ নানা শ্রেনী পেশার মানুষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।